৭৪তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে। ভারত থেকে “তথাকথিত” কোনও ফিল্ম প্রদর্শিত হয় নি। স্বভাবতই ফিল্ম ইন্ডাস্ট্রি না-খুশ। আমাদের, অর্থাৎ “দর্শক” সম্প্রদায়ের মুখে কুলুপ। আলট্রা-মডার্ন দর্শকরাও মর্মাহত। বাঙালিরা কিছুদিন বাংলাদেশি ছবি “রেহানা মারইয়াম নুর” নিয়ে আলোচনা করলাম যেটা বাংলাদেশের প্রথম অফিসিয়াল এন্ট্রি কান-এ।
মেলা, মানে মিলন। সকলে একসাথে হয়ে আনন্দ করা। সত্যিই মেলার সমার্থক শব্দ হতেই পারে আনন্দের ভীড়। ছোটোবেলায় স্কুলে রচনা লিখতাম মেলা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন ব্যবহার করে ভালো নম্বরের আশায়। কিন্তু আজ লিখছি "অমেলা" হৃদয় থেকে। নম্বর দেবে না কেউ।
#পাহাড়যাপন আতরের দোকান করে যারা, তাদের কাছে দোকানের বাইরের পৃথিবীটা বাসি বলেই মনে হয়। পুষ্পের সৌরভ পেলেও যেন মনে হয় জোলো, ভালো মিষ্টির সুবাসও মনে ধরে না। সব কিছুই বড় অপরিশোধিত। আতরের দোকানটা যেন আরেক জগত, গন্ধের হাট বসেছে সেখানে। কোনওটা পারস্যের ফুলের আতর, কোনটা হিমালয়ের আয়ুর্বেদিক শিকড়ের গন্ধ। প্রতিটি ফুল নিজের ইতিহাস জানায়, বলতে চায় নিজের গল্প।কয়েকজন কারিগর বছরের পর বছরের ধরে এক্সপেরিমেন্ট করে যায় নতুন সুগন্ধের আশায়। দক্ষ হাতে গন্ধ তৈরি করে ওস্তাদ তারা। কিন্তু যে গন্ধ শেষমেশ তৈরি করা যায় না, সেই আতরের কারিগররা হীনমন্যতায় ভোগে। ব্যর্থতা স্বীকার করতে চায় না। মাথার চুল খামচে ধরে চেষ্টা চালিয়ে যায় ... ...
আগে আসল লেখাটা দিই ... Bohemian Rhapsody Is this the real life? Is this just fantasy?
ওপরের শত- শীর্ণ-জীর্ণ বিজ্ঞাপনের প্ল্যাকার্ড, কিছু খড়,দু-দশখানা চৌকো শ্যাওলাছোপ টালি, রিফুময় ছাদের নীচে, তখন নিগ্রো ভাতের হাঁড়ি, ফ্যানের বুদবুদ ভাঙছে - গড়ছে, একমাত্র জীবন্ত তখন উনুনের কাঠকয়লা আর আগুনখানা, দুঃখ-দারিদ্র্য - পাই নি - হতভাগ্য, সব দীর্ঘশ্বাস আর শব্দ
লেড জ্যাপলিনের এই অবিস্মরণীয় গানখানা রকপ্রেমীদের মধ্যে কে না শুনেছেন, তারই পুরো লিরিক্সটা হুবহু তুলে দিলাম নীচে ...
গত মাসে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চল জুড়ে তীব্র তাপপ্রবাহ অনুভূত হয়ে চলেছে। প্রশান্ত মহাসাগর তীরবর্তী এই অঞ্চল গুলোয় গত কয়েকদিনে তাপমাত্রা চড়েছে লাগামছাড়া ভাবে যা গত উনবিংশ শতাব্দীর স্বাভাবিক তাপমাত্রার থেকে রদবদলের অত্যন্ত বেশি সম্ভাবনা (প্রায় ১৫০ গুন) বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। পারদ ইতিমধ্যে ছুঁয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাঁটা।
মাঝে মাঝে মন কেমন হুহু করে ওঠে / রাতের বেলা বিছানা ছেড়ে উঠি, / দেখি, খোলা ছাদের বন্ধ করা মুঠি, / ধরা আছে জোছনা পাতার ঠোঁটে।
জেসুইট পাদরি ফাদার স্ট্যান স্বামী / রাষ্ট্রের হাতে শহীদ হলেন আপনি।
রক্তে লেখা অতীত / বুকে হাহাকার নিয়েও / নিরবে তাকিয়ে রয়েছে...
মাফিয়া থাকে একটা চামচা হয় অনেকগুলা
পুরান ঢাকার বকশীবাজার মোড়ে বুয়েটের একটা আবাসিক হল আছে। নজরুল ইসলাম হল। ২০০+ ছেলে থাকে এখানে। এই নজরুল হলের বাউন্ডারি ঘেষেই আছে ঢাকা মেডিকেলের আরেকটা হল। ফজলে রাব্বি হল। সরু রাস্তা পার হয়ে ওপারে আছে আলিয়া মাদ্রাসার আরেকটা হল। আল্লামা কাশগরি হল। একেবারে ঢিল ছোড়া দূরত্বে ৩ টা শিক্ষা প্রতিষ্ঠানের ৩ টা হলের কয়েকশো শিক্ষার্থী এভাবে পাশাপাশি থাকছে। যখন পোলাপান চিল মুডে থাকে, বিশেষত একটু গভীর রাতে, তখন মাঝে মাঝে আন্তঃহল গালাগালি প্রতিযোগিতা শুরু হয়। ... ...
কোরিয়ার সাহিত্যিকদের মধ্য চো নাম জু আজকাল তুমুল জনপ্রিয়। তাঁর লেখা প্রথম দুটো বই বেশ সাড়া ফেলেছে, আর তিন নম্বর বই 'কিম জিয়োয়ুং বর্ন ১৯৮২' তো ইংরেজিতে অনুবাদ হয়ে মুড়িমুড়কির মতো বিকোচ্ছে। জনপ্রিয়তা এলে সঙ্গে বিতর্কও আসবে, এই বইটা নিয়েও দুনিয়ারাজ্যের ক্রিটিকরা দু' ভাগে বিভক্ত হয়ে গেছে। অনেকের মতে 'কিম জিয়োয়ুং বর্ন ১৯৮২' মডার্ন ফেমিনিন লিটারেচারের মাইলস্টোন, আবার অনেকে এটাকে উপন্যাস বলে মানতেও নারাজ। কোরিয়ার থ্রিলার নিয়ে আমরা যতই নাচানাচি করি না কেন, সেখানে আবার সামাজিক অসঙ্গতি আর স্যাটায়ার নিয়ে লেখাই জনপ্রিয় হয় বেশি। সেইদিক থেকে দেখতে গেলে যে এই বইটা নিয়ে যে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা চলছে, তাতে কোনও ... ...
আমার মতো যারা মার্ভেলের নতুন সিরিজ 'লোকি' দেখে মুগ্ধ, তাঁরা অনেকে জানেন না ১৯৫২ সালে স্ট্যান লি লোকিকে এনেছিলেন সম্পূর্ণ অন্যভাবে। সেই লোকি তখন ভিলেন হয়েও ভুলভাল বকত, মাথায় ছিটও ছিল কম নয়। মাঝেমধ্যেই দরকারি কথা ভুলে যেত। মিস্ট্রি ৮৫ কমিক্স-এ তো লোকির সংলাপ শুনে বিষম লাগে। থর-এর শক্তির কথাও ব্যাটাচ্ছেলে বেমালুম ভুলে গেছে। বলছে, ""Oh...I forgot - the hammer's greatest power - whenever Thor throws it, it returns to him!" কে জানত, এমসিইউতে সেই লোকিই এমন জনপ্রিয় হয়ে উঠবে। কিন্তু সম্প্রতি মার্ভেল এন্টারটেইনমেন্ট জানিয়েছে, লোকির চরিত্রে টম হিডলসনকে দেখে বুড়োবাবা স্ট্যানলি চোখ মটকে বলেছিলেন, 'এ ছেলে বহুত দূর যাবে! লোকিকে ... ...
এলেবেলে সিরিজের দ্বিতীয় লেখা 'ডাকনাম' প্রকাশিত গুরুচণ্ডা৯ ব্লগে।
ভোর পাঁচটায় ফোনের অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্ম বাজার আগেই সাড়ে চারটের সময় ঘুম ভেঙে গেলো। ঘরের মধ্যে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিলো না খালি পাশ থেকে, নিচ থেকে কতকগুলো শব্দ শুনতে পাচ্ছিলাম। শব্দগুলো কিসের সেটা বুজতে দেরি হলো না। এই সব শব্দের মধ্যেও কিভাবে এতক্ষন ঘুমোলাম, ভেবে একটু অবাক হয়ে গেলাম। ঘুম যখন একবার ভেঙেই গেছে তখন যে আর ঘুম হবে না এটা নিশ্চিত জেনে, ভাবলাম ফাঁকা থাকতে থাকতে টয়লেটের কাজকম্মো সেরে নি। মোবাইল ফোন এর আলো জ্বালিয়ে আস্তে আস্তে বাঙ্ক এর ওপর থেকে নিচে নামলাম। ... ...
ইস্যু আসে ইস্যু যায়। আর ফিলিস্তিনের মানুষের বিপক্ষে দাড়ানো ব্রাজিল সহ বাকি দেশ গুলো সমর্থন করে বয়কট করা বাঙালি।
সদ্য স্কুল পরীক্ষা দেওয়া এক ছেলে একবার তাঁর বান্ধবীর উদ্দেশ্যে হঠাৎ একদিন লিখে ফেলল একটি কবিতা। কবিতার নাম 'একটি চিঠি'। কিছু একটা ভেবে ডাক যোগে বিখ্যাত 'দেশ' পত্রিকার অফিসে পাঠিয়ে দিল সেই কবিতা। ১৯৫১ সালের ৩১শে মার্চ দেশ পত্রিকার মার্চ সংখ্যায় প্রকাশিত হয়েছিল কবিতাটি। দেশ পত্রিকার অফিস থেকে সেই ছেলের নামে আসল ভারী একটা খাম। এত ভারী খামের উপরে নিজের নাম লিখা দেখে ঘাবড়ে গেল ছেলেটি। সেই ছেলেটির নাম ছিল সুনীল গঙ্গোপাধ্যায়। স্কুল পরীক্ষা দেওয়া এক কিশোরের পক্ষে এমন কবিতা লেখা সম্ভব তা বিশ্বাস করতে কষ্ট হলো অনেকের৷ এমনকি যে মেয়েটিকে উদ্দেশ্য করে লিখা হয়েছিল কবিতাটি সেও বিশ্বাস করতে চাইল না কবিতাটি সুনীলের ... ...
সকালবেলা চেয়ারটা টেনে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে / সবে মাত্র চায়ের কাপে চুমুক দিয়েছি—