এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রবীন্দ্রনাথ বিষয়ে নির্মোহ বিশ্লেষণ-

    tatin
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১২ | ৩৫০৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০২:৪৩532592
  • nk কোথাকার পপুলেশনের কথা বলছ? চায়না, জাপান সহ ইউরোপের বেশ কিছু দেশে বৃদ্ধদের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে শিশুদের তুলনায়। মোটেও খুব ভালো লক্ষণ নয়।
  • nk | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০২:৪৭532593
  • মানুষের সভ্যতা, বুদ্ধিমত্তা, জটিল চিন্তা, সমাজের গঠন, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, দায়িত্ব, তার আবিষ্কৃত প্রযুক্তি এইসব কিছু তাকে অন্যান্য জীবের থেকে আলাদা করেছে।

    মানুষের ক্ষেত্রে যৌনতা স্বাভাবিক হলেও তা অন্যান্য প্রাণীদের মতন না। মানুষের ক্ষেত্রে সঙ্গে অনেক দায়িত্ব জটিলতা বৈচিত্র এক প্রবৃত্তি থেকে আরেক প্রবৃত্তিতে যাতায়াত যেমন কিনা নিছক বংশবৃদ্ধি বা নির্মল আনন্দলাভ না হয়ে কোনো কোনো ক্ষেত্রে ডমিন্যান্স ইত্যাদি দেখানোতে দাঁড়িয়ে যাওয়া, এইসব এসে পড়ে যা কিনা অন্য প্রাণীদের ক্ষেত্রে হয় না। তার উপরে সমাজের আঠারো শিকল তো রয়েইছে, সোনায় সোহাগা হয়ে।

    সব স্কুলগুলো সব পর্যায়ে কো এড হলে, আর খুব ভালো রকম সেক্স এডুকেশনের ব্যবস্থা থাকলে হয়তো অবস্থা খানিকটা ভালো করতে পারে, নাহলে ভুল বোঝাবুঝি বাড়বে বই কমবে না, ক্ষতি সবচেয়ে বেশী এতে হয় নতুন মানুষদের, এরা যে ক্লিন স্লেট মন নিয়ে পৃথিবীতে এসেছে, সেটার উপরে আগের লোকেদের ভুলগুলো বড়ো বড়ো দাগা দিয়ে লিখে দেওয়া হয় আর হতেই থাকে হতেই থাকে। পরিবর্তন তো আকাশ থেকে পড়ে না, মানুষ দেরই আনতে হয়।
  • nk | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০২:৪৯532594
  • রিমি, গোটা পৃথিবীর জনসংখ্যার কথা বলছিলাম আরকি।
    আর স্পেশাল কেস নিলে ভারত আর বাংলাদেশের অবস্থা একটু স্টাডি করলেই খানিকটা বোঝা যাবে।
  • nk | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫২532595
  • রিমি, অঙ্কগুলো কি আইএসাইয়ের লোকেদের জন্য দিলে? :-)
  • blahblahblah | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫৫532596
  • এই "স্বাভাবিকতা" নির্মাণকে খুব সহজ বাংলায় এসেন্‌শিয়ালিজ্‌ম বলে। অর্থাৎ, যে কোনো এন্টিটির কতগুলি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতেই হবে। পুরুষ হলে এইরকম ব্যাপার হবে, এবং মহিলা হলে এইরকম ব্যাপার হবে। তাকে সাধারণত: জাস্টিফাই করা হয় "বিজ্ঞান" দিয়ে। হার্ভার্ডে ল্যারি সামার্সের মন্তব্য স্মর্তব্য। নারীবাদ, এবং গে রাইট্‌স এবং অ্যান্টি-রেসিস্ট আন্দোলন এই এসেন্‌শিয়ালিজ্‌মের বিরুদ্ধে কথা বলে। "নারী" একটি সামাজিক ও রাজনৈতিক কনস্ট্রাক্ট- সিমোন দ্য বোভোয়া অন্যভাবে আগেই বলেছেন। একই ধারণা সম্প্রসারণ হয় মানুষের যৌনতার ক্ষেত্রে। মোদ্দা কথা দাগিয়ে দেওয়া- এইটা স্বাভাবিক এবং এইটা অস্বাভাবিক। মাইনরিটি বা মেজরিটির সঙ্গে স্বাভাবিকতা বা অস্বাভাবিকতার কোনো সম্পর্ক না থাকলেও, দুটি পৃথক ধারণা একই সরলরেখায় সমোচ্চারিত হয়। এই দাগিয়ে দেওয়ার কাজে সহায়ক আবার সেই "বিজ্ঞান"- যাকে ফুকো বলেন "সাইন্টিয়া সেক্সুয়ালিস"। এর থেকে বেশি বুঝতে গেলে:

    Fausto-Sterling, Anne. Myths of Gender: Biological Theories About Women and Men
    Fine, Cordelia. Delusions of Gender: How Our Minds, Society, and Neurosexism Create Difference
    Michel Foucault, The History of Sexuality (3 volumes)
  • pinaki | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫৯532597
  • ব্লাব্লাব্লা-র বক্তব্য বুঝলাম না। বক্তব্য কি এইটা যে রামকৃষ্ণ 'কাম' থেকে দূরে থাকতে বলে 'অস্বাভাবিক' কিছু বলেননি, কারণ 'কাম' ব্যাপারটা রাজনৈতিকভাবে নির্মিত 'স্বাভাবিকতা'?

    তাতিনকে প্রশ্ন, তাহলে কি আমাদের সবারই কামকে জয় করার চেষ্টা করা উচিৎ? কারণ কাম থেকেই যুদ্ধ, হানাহানি, অর্থনৈতিক কাঠামো এবং সে সংক্রান্ত প্রভুত্ব - ইত্যাদি এসেছে?

    আলোচনার মাথামুন্ডু কিছু বুঝছি না। এদুটো ব্যাপার ক্লিয়ার হলে হয়তো এগোতে পারব। :-(
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:০২532598
  • ও ব্লাব্লাব্লা আই সি, আই মিন আই পি। এত পড়তে দিলে আইপির কথাই মনে পড়ে। ;)

    পরে বলছি। ক্যান উই সেটল অন এ শর্টার নেম দো?
  • blahblahblah | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১৫532599
  • বক্তব্য খুব সহজ: যৌন ব্যবহার যতটা "স্বাভাবিক", অযৌন ব্যবহারও ততটাই "স্বাভাবিক", যদি "স্বাভাবিকতা" বলে কিছুর আদৌ কোনো অস্তিত্ব থাকে। স্বামী-স্ত্রীর যৌন সংসর্গ যতটা স্বাভাবিক, অযৌন দাম্পত্যও ঠিক ততটাই "স্বাভাবিক"।
  • pinaki | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২২532600
  • সে তো ব্যক্তিগত যাপনের প্রশ্নে। সামাজিক ভাবে যখন একজন গোটা সমাজকে কোনো কিছু ভালো বা মন্দ বিষয়ে অ্যাডভাইস দিচ্ছেন, তখন তার ঠিক ভুল বা স্বাভাবিক অস্বাভাবিক কি দিয়ে বিচার হবে? এখানে তো স্বাভাবিক অস্বাভাবিক কথাগুলোর একটা নির্দিষ্ট পরিপ্রেক্ষিত আছে। সেই ব্যাপারে বলুন। রামকৃষ্ণের মানুষকে কাম থেকে দূরে থাকতে বলাকে কিভাবে দেখছেন? সেই অ্যাডভাইস 'স্বাভাবিক', নাকি 'অস্বাভাবিক'?
  • ridhhiman | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২৭532602
  • ঝিকি সবথেকে নোংরা খেলছে দেখলাম। (তাতিন এট অল এর তঙ্কÄ সব ঐ ঝিকির ডিস্ত্র্যাক্‌শান - থিওরির কোরোলারি। )
    যে লাইনে ধুরন্ধর বাপ-মা রা খেলে। ভাবখানা হেব্বি লিবারাল, " এক লাখ প্রেম করো, দেবেন ঠাকুরের মত বাচ্চা বানাও, কিন্তু এসব করতে গিয়ে নিজের কেরিয়ারে বাশ এলে ( হালকা ইমপ্লাই যে ওতাই কসাল) আমরা জানি না।
    জেমস বন্ড ফোন এ কাজের কথা বলতে বলতে লাগান, তুমি ওনার মত হলে তো ভালই। আমদের থেকে খুশি আর কে হবে " চূড়ান্তো depressing। এসবের থেকে রা: কৃ:, ছোট বড় সব হরিদাস ভাল। এরা অন্তত খোলা মনের মানুষ ছিল।
  • r2h | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৩১532603
  • বড় হরিদাস খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। জীবনী লেখার ইচ্ছে ছিল, নেহাৎ সময়াভাব আর বোরডমের কারনে হলো না। পীড় ভরোসা।
  • nk | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৩৫532604
  • এই তো, পাওয়া গেছে এতক্ষণে।
    "বেছে নেবার স্বাধীনতা" অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, যৌন বা অযৌন, প্রবৃত্তিমার্গ বা নিবৃত্তিমার্গ, চেইস্ট ম্যারেজ বা রেগুলার ম্যারেজ, প্লেটোনিক লাভ বা কমন লাভ বা হোমো লাভ।

    উফ্‌ফ, ভাবছিলাম এতকালের মধ্যে সে কথাটা কেন কেউ বলছেন না!
    :-)
  • nk | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৩৭532605
  • হুতো, প্লীজ বড় হরিদাস আর যবন হরিদাসের কথা লিখুন। ছোটো হরিদাস নিয়েও নতুন কিছু পাওয়া গেলে লিখুন। প্লীজ।
  • pinaki | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৪০532606
  • উঁহু, হলনি। বেছে নেওয়ার স্বাধীনতা যতটা স্বাভাবিক, (যদি আদৌ স্বাভাবিকতা বলে কিছু থাকে), বেছে না নেওয়ার স্বাধীনতাও (অথবা বেছে নেওয়ার স্বাধীনতা না থাকাও) ততটাই স্বাভাবিক। :-)
  • nk | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৪৬532607
  • ঠিক, পিনাকী! একদম ঠিক।

    :-)
  • nk | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৪৮532608
  • তবে ব্যক্তিগতভাবে আমি স্বাধীনতার পক্ষে, পরাধীনতার বা দাসত্বের পক্ষে না। :-)
  • blahblahblah | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৪৯532609
  • রামকৃষ্ণ খুব পুরানো ট্র্যাডিশনের প্রতিধ্বনি। বৈদিক ধর্মের চতুরাশ্রমের বিরোধিতা করলেন শ্রমণ ও আজীবিকরা। সন্ন্যাসধর্ম ঐতিহাসিকভাবে অবৈদিক। সেই ট্র্যাডিশন বুদ্ধ চৈতন্য প্রভৃতি সবার হাত ধরে রামকৃষ্ণের গলাতেও প্রতিধ্বনিত। এই ট্র্যাডিশনে সন্ন্যাসীর জীবনের একটিই লক্ষ্য- ঈশ্বরলাভ। সেই পথে যে কোনো বাধা যেন না থাকে। এই ক্রিটিক আদৌ "স্বাভাবিকতার" কোনো ধারনার উপর নির্ভরশীল নয়। রামকৃষ্ণ গৃহস্থদের জন্য এই প্যারাডাইমকে সম্প্রসারিত করলেন মাত্র। এই ক্রিটিক স্রেফ ট্যাকটিকাল। ঈশ্বরলাভই যেখানে লক্ষ্য সেখানে নিম্নাঙ্গের দিকে বেশি নজর না থাকাই ভালো- এই হল বক্তব্য। "কামিনী-কাঞ্চন" সম্পর্কে একটি কথাই বলার। পুরুষ ভক্তদের মধ্যে রামকৃষ্ণ যা বলেছেন তা লিপিবদ্ধ করার জন্য শ্রীম ছিলেন। মহিলা ভক্তদের জন্য রামকৃষ্ণের উপদেশ কি ছিল তার সামান্য ডকুমেন্টেশনও নেই। অনুমান করা যায়- কাম থেকে দূরে থাকতে বলতেন। প্রসঙ্গত:, বংশবৃদ্ধি করতে রামকৃষ্ণ বাধা দেন নি। বরং, যৌন ব্যাপার স্যাপার ঐ বংশবৃদ্ধির মধ্যে আবদ্ধ থাকাই ভালো- এইরকম একটা ধারণাই দিতেন গৃহস্থদের। উনবিংশ শতকের বাংলাদেশে গৃহস্থদের অযৌন হওয়ার উপদেশ আমার তো বেশ র‌্যাডিকালই লাগে। এবং নারীদের কল্যাণকামীই মনে হয়।
  • ridhhi | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৫০532610
  • আর ঝিকিকে বলছি, একটা ছেলে কত আর 'যৌন-চিন্তা' করবে ?
    এখন গরমের ছুটিতে যৌনতা এলে ফার্স্ট আর সেকেন্ড টারম তো মার খাবেই। নতুন, সাবজেক্ট তাই ভাস্ট, এদিক ওদিক উল্টেপালটে দেখা, প্রাস আর কন্স, প্রচুর ভাবনার স্কোপ। কিন্তু থার্ড টার্ম থেকে নিয়ম বেধে ঘড়ি দেখেই কিন্তু যৌন-চিন্তা হয়। ঝিকির ভয় পাতি অবস্তাব। এক্টু ওবজেক্টিভলি অন্‌ক করে দেখলেই হয়
    সকল ৭ টাই উঠে বিছানায় ৫ মি: যৌ:চি:, চানে ১৫ মি:, ই স্কুলের বাসে ১০, ধরা যাক খেলাধুলাও বাদ। গাচতলায় এসে জনৈকো বন্ধু " কি রে কোচিন কাটাচ্ছিশ, প্রাকটিসেও দেখা যায় না, ত্রিট ফিট বান্‌ক, আর, আর, ও হ্যান প্রেম ও তো তো কর্ছিশ না, তাহলে??' সিগারেটে লম্বা টান দিয়ে 'এক্তা জিনিস নিয়ে ভাবছি পরে দাড়ালে তোকে বলব' মনে মনে 'হা হা, এমন এক্তা গল্প ফেদেছি না, যাস্ট চিন্তা করে ফাটিয়ে দেব'। এত সব করেও ( আর ঘুম বাদ দিয়ে) লেখাপ্‌ড়ার জন্য মিনিমাম পাচ- ছ ঘন্টা থাকে, এটা ঘটনা।
    মানে, সেরম কোন টাইম-কন্সিউমিং কিছু না। টিন- এজের কেমোফ্লেজে আরো সুবিধে। ' কি ভাবিছো নাথ' টাইপ সওয়াল ঘাড়ের কাছে নেই। বেস্ট হল, বাড়ির গেট-টুগেদারে রাগি কট্‌মট চোখে অন্যদিকে চেয়ে থাকা। পুরো এলুফ লুক । 'ওর কি হয়েচে ও এরকম কেন করছে ' 'মুডি তো, খুব মুদ হচ্ছে আজকাল' সদ্য ওঠা গোফে এক অদৃশ্য তা। সালারা কোনদিন জানতেই পারবে না ভেতরে ভেতরে কি রেটে যৌন-চিন্তা কামিয়ে নিচ্ছি, (চিন্তার)ফোকাস প্রশ্নকÏœÑও না , কেউ না, হো হো হো। তো এইভাবে ওপ্টিমাইজ করলেই হল।
  • nk | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৫২532611
  • অনেক তাত্বিক আবার বলেন, আসলে এইসব বেছে টেছে নেওয়াও সবই চলছে নিয়মের মধ্যে, ভাবছেন ফ্রী উইল, কিন্তু সব ফক্কিকার।
    আপনি ডাইনে যান, নিয়মে যাচ্ছেন, বামে যান, সেখানেও নিয়মের মধ্যেই যাচ্ছেন, আপনি হাসছেন, ঠিক নিয়মানুযায়ী, আপনি কাঁদছেন, এক্কেবারে নিয়ম অনুসারে।

    :-))))

    ভবদুলাল তাই বলতেন, "এই যে মাধ্যাকর্ষণ শক্তি, নিয়ম মেনে সব করছে, এটা কি ভালো করছে?"

    :-))))))
  • nk | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৫৮532614
  • রিদ্ধি, প্র্যাকটিকাল করবে কোথায় সে ছেলে?
    :-)
  • ridhhi | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৪:০১532615
  • প্রাক্টিকাল করার স্কোপ নেই বিশেষ, কিন্তু ঝিকি বলছিল, 'যৌন-চিন্তা' ইইই এমন একটা মার-কাটারি জিনিস, যে বাকি সব মায়া হয়ে যায়। এটা ভুল।
  • lisa | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৪:০২532616
  • তাতিন, অন্যদিকে পাওলি দেখিয়ে গ্যাছেন "হর্ম্য হইতে ঝুপড়িবস্তি/ক্যামনে করিবে মস্তি"
  • pinaki | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৪:০৬532617
  • এই 'কোনোকিছুই অস্বাভাবিক নয়' - তঙ্কÄটাকে একটু এক্সট্রীমে ঠেলি। দেখি কি বেরোয়। ;-)

    একটা প্লাস্টিকের সাপ যতটা স্বাভাবিক, একটা জীবন্ত সাপও ততটাই স্বাভাবিক। কারণ আদৌ কি ঐভাবে 'স্বাভাবিক সাপ' বলে কোনো ক্যাটেগরি তৈরী করা যায়? এই এই বৈশিষ্ট্য থাকলে তাকে আমি একটা স্বাভাবিক সাপ বলব - এরকম ভাবা মানেই তো এসেন্সিয়ালিজম। বিজ্ঞানের দোহাই দিয়ে এসেন্সিয়ালিজমের চর্চা করা মোটেই ঠিক কাজ নয়। কাজেই আপনি যদি কখনো সাপের মত দেখতে কোনো কিছু দেখেন, আপনি কি করবেন? 'স্বাভাবিক সাপ' বলে আসলে কিছু হয় না - এই বিশ্বাসে হয়তো আপনি দুমিনিট সময় নিলেন এটা ভাবতে যে এই মুহুর্তে আপনার সবচেয়ে পলিটিকালি কারেক্ট রিঅ্যাকশনটা কি হতে পারে। দুর্ভাগ্যবশত: ঐ সাপের মত দেখতে বস্তুটি যদি এসেন্সিয়ালিস্ট মতে একটি 'স্বাভাবিক' সাপ হয়, এবং তার বিষ থাকে, তাহলে হয়তো সে আপনার এই পলিটিকাল সদিচ্ছাকে ভালো চোখে নাও দেখতে পারে। সেক্ষেত্রে পলিটিকালি কারেক্ট রিঅ্যাকশনটি দেখানোর আগেই আপনার ভবলীলা সাঙ্গ হতে পারে।

    কাজেই অন্তত: একটা ক্ষেত্র পাওয়া গেল যেখানে নন এসেন্সিয়ালিস্ট মতে চললে মৃত্যুর সম্ভবনা আছে। এরকম ক্ষেত্রে থিওরি কি বলে? :-)
  • ridhhi | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৪:১৩532618
  • ব্লা ব্লা কোত্থেকে মুখস্থ ঝেড়ে এসে বলছে। নিজের মনে। আসক টপিকের সাথে কোন মিল নেই।
  • blahblahblah | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৪:২২532619
  • এসেন্‌শিয়ালিজ্‌মের বিরোধিতায় "স্বাভাবিক" হলেই নৈতিক- এই প্রতিপাদ্যটাকে চ্যালেঞ্জ করা হল। কিন্তু এই এক্সট্রিম উদাহরণে "ক্ষতি" নামক একটি নতুন ফ্যাক্টর যোগ হচ্ছে। একজনের যৌন ব্যবহার অন্য একজনের "ক্ষতি" করছে কি করছে না- এখানে মানদণ্ডটা শুধু "স্বাভাবিকতার" উপর নির্ভর করে না। অযৌনতার ক্ষেত্রে কেন কার ক্ষতি হচ্ছে সেটা খুব একটা বোধগ্রাহ্য নয়।
  • pinaki | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৪:২৯532620
  • ব্লাব্লাব্লাকে,

    আপনি যেটা বললেন, সেটা ওমনাথও বলেছে। অর্থাৎ সেই সময়ের পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণের কামনিবৃত্তির আহ্বান তৎকালীন নারীর জন্যে কল্যানকারী। কিন্তু প্রশ্ন হল সেটাকে ইউনিভার্সাল ট্রুথ বানানো কি কাম্য? আমরা তো জন্মনিরোধকের যুগে দাঁড়িয়ে আলোচনা করছি। যেখানে সমলিঙ্গের যৌনতাকে স্বীকৃতি দেওয়ার একটা ভিত্তিই হল যৌনতার বংশবৃদ্ধি ছাড়াও যে প্লেজারের ভূমিকা সেটাকে স্বীকৃতি দেওয়া।

    দ্বিতীয় কথা হল, ঈশ্বর লাভের জন্য কেন নিম্নাঙ্গের দিকে নজর থাকলে চলে না? কেন আমিষ ভক্ষন করে ঈশ্বরলাভ করা সম্ভব নয়? এখানে তো ঈশ্বরলাভের জন্য কোনটা 'স্বাভাবিক' তার একটা পরিষ্কার ধারণা রয়েছে ভিতরে ভিতরে। শুধু স্বাভাবিক নয়, মহৎ। কোনটা মহত্তম? সন্ন্যাসী জীবন মহত্তম। কাজেই কাম জয় মহত্তম। কাম জয় করাটা যে সুপিরিয়র - সেটা তো প্রোপাগেট করা হয়ই। আর সে জন্য প্রয়োজন পড়ে বিপরীত লিঙ্গকে হীন প্রতিপান্ন করা। হয়তো নেম যেমন বলেছেন তেমনই। শুধু পুরুষের কাছে মেয়েদের নয়, মেয়েদের কাছেও পুরুষকে হীন প্রতিপন্ন করে কাম জয়ে উৎসাহ দেওয়া।
  • pinaki | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৪:৪০532621
  • না, এসেন্সিয়ালিজমের বিরোধিতায় 'স্বাভাবিক হলেই নৈতিক' - এই অবস্থানের বিরোধিতা কেবল করা হয়েছে এমন তো নয়। 'স্বাভাবিক' বলে কোনো ক্যাটেগরি আদৌ হতে পারে কি না, সেটাকেই প্রশ্নের মুখে ফেলা হয়েছে। আমার উদাহরণে আমি দেখালাম কিছু সিচুয়েশনে 'স্বাভাবিক' এর একটা ধারণাকে আমাদের বাস্তব জীবনে 'ব্যবহার' করতে লাগে। সেটা শুধু ক্ষতির প্রশ্নে নয়, অন্য অনেক সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নেই। সেটাকে আমরা স্ট্র্যাটেজিক এসেন্সিয়ালিজম বলতে পারি। সেটা হয়তো ইউনিভার্সাল নয়। স্থান কাল সাপেক্ষ।

    যাকগে, ঘুমোতে যাই। পরে হবে।
  • blahblahblah | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৪:৪৬532622
  • এক, ইউনিভার্সাল ট্রুথ তো নয়ই। যেমন যৌনতার "স্বাভাবিকতা" কোনো ইউনিভার্সাল ট্রুথ নয়। উনবিংশ শতকের জন্য কল্যানকামী- দাবী তো এইটুকুই।

    দুই, ঈশ্বরলাভের পথ যে বহু সেটা তো রামকৃষ্ণের ম্যাক্সিম। কিন্তু তিনি এই পথকেই প্রেফার করছেন। কর্তভজাদের প্রসঙ্গে তাঁর মন্তব্য স্মর্তব্য। এখানে "স্বাভাবিকতা" "অস্বাভাবিকতার" কোনো সম্পর্ক নেই। পছন্দ-অপছন্দের প্রশ্ন আছে। যেখানেই বহু পথ সেখানে পছন্দ-অপছন্দের প্রশ্ন আসবেই। মহত্তম নয়, অধিকারীভেদে মহত্তর। কিন্তু "কাম" জয় করতে বলা মানে বিপরীত লিঙ্গকে হীন প্রতিপন্ন করা কেন সেটা বুঝলাম না।
  • rimi | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৫:১৬532623
  • আরে ব্লাব্লাব্লাদা কতদিন পরে এলে!! এসো এসো, লেখো লেখো :-)))
  • ridhhi | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ০৬:০২532625
  • ওমনাথ বাবুর লজিকটা রক সলিড! বেকার রা: বাবুকে এতক্ষন ভুল বুঝলাম। উনি আসলে চেয়েছিলেন সিফিলিস, আর বেশ্যাদের ওপর অত্যাচার যাতে না বাড়ে। রা: বাবু হলেন উ: শতাব্দীর বুলাদি কাম শাবানা আজমী কাম মিথুন দা। কিন্তু উনি সেটা মুখ ফুটে একবার বললেন না কেন !!!! কথা তো কম বলতেন না।
    আর যদি বলেন, বলেছেন অন্য কারণে কিন্তু ভাল কাজে লেগে গেছে, তাহলে কিন্তু আমেরিকার বিভিন্ন প্রো-চারচ অর্থোডক্স গ্রুপকেও সাপোর্ট করতে হয়। কারণ এখনো বেদম প্রস্টিটিউশান, মারিটাল রেপ,গনোরিয়া টিন এজ প্রেগ্নান্সি আর এড্‌স। ওরা এসবের জন্য ফ্রি-সেক্স কে দায়ী করে। রা: কৃ: সেই লজিকে আজকের যুগে ডাবল প্রাসঙ্গিক, তাই না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন