ঠাম্মা আর কুট্টিপিসি তখন বাইরের বারান্দায় বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ ধুপ করে একটা আওয়াজ শুনে ঘরে এসে দেখেন আমি মেঝেতে পড়ে আছি, প্রায় সেন্সলেস। ঠাম্মা তখনই আমার কাকুমণির অফিসে লোক পাঠিয়ে খবর পাঠান। হাসপাতালে এক্সরে করে জানা গেল, ডান হাত ভেঙ্গে গেছে। প্লাস্টার করিয়ে কাকুমণি আমাকে নিয়ে চলে আসেন দমদমে, আমার মা-বাবার কাছে।একদিন মা এবং ফুলমাসি দুপুরের খাবার খাচ্ছিলেন বাইরের খাবার ঘরে, আর আমি তখন ভিতরের ঘরের বিছানায় শুয়ে ছিলাম। যেটা বাইরের খাবার ঘর থেকে সোজাসুজি দেখা যায় না। আমি শুয়ে শুয়ে অস্থির বোধ করছি, এবং ভাবছি কী করা যায়। পাশের টেবিলে দেখি বাবার একটা লেক্স সিগারেটের প্যাকেট রাখা ... ...
পৃথিবীর বুকে আঁধার নামেচলচ্চিত্র বেশ্যারা সার বেঁধে দাঁড়ায়নানা রেটে বেচে অমুক রাজার বীরত্ব কিংবা তমুক সেনার বলিদানদালালেরা ফেসবুকে খদ্দের ধরে আর হরণ করে আম জনতার মস্তিষ্ক-সম্ভ্রমযৌনতা বেচা হয়ে গেছে তাই দেশপ্রেম বেচে পেট চালায়
আমাদের হিন্দুদের মধ্যে যুগ কাল আর সময় নিয়ে, শিক্ষিত, অর্ধশিক্ষিত আর একেবারেই লিখতে পড়তে জানে না - এমন মিশ্র সামাজিক অবস্থানের সাধারণ মানুষদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই ভ্রামিক এক ধারনা আছে। পুরাণ মতে, যে চার যুগের কথা, নানা উপাখ্যান আর মহাকাব্যের মধ্যে বর্ণিত, তার কোন ইতিহাস নির্ভর ঠোস প্রমাণ এখনকার কোন ঐতিহাসিকের কাছে নেই। তাই কল্পনায় মহাকাব্য পড়তে যতটা ভাল লাগে, যুক্তি এবং তর্কের মাপকাঠিতে তাকে যখন ফেলা যায়, তখন তা পাশ মার্কই পায় না। যারা বেশি উচ্চ শিক্ষিতদের মধ্যে পড়েন না, তারা অতটা তলিয়ে দেখার বা খোঁজার এবং ভাবার কোন প্রয়োজনীয়তা অনুভব করেন না, কারণ তারা গতানুগতিকতায় বিশ্বাসী। এই গতানুগতিক ... ...
ফ্রান্স কী পারবে / মরক্কো-কে থামাতে / বিশ্ব আজ চিন্তায় / এমবাপের মাথা ঘামাতে।
আমি যখন ১০ / ১১ বছর বয়সে বিভূতিভূষণের ‘পথের পাঁচালী’ প্রথম পড়ি কিংবা দ্বিতীয় / তৃতীয় বার তারও কিছুদিন পরে, আমি দৃশ্যায়ন করতাম উপলব্ধি করতাম সাদৃশ্য খুঁজে পেতাম ভিতর থেকে কোনো এক অদৃশ্য কারণে - আমার কয়েকমাসের বসবাস গেদে মফস্বল শহরটির সাথে নিশ্চিন্দিপুর গ্রামটির যার উপর ভিত্তি করে 'পথের পাঁচালি' রচিত। সঠিক কারণটি আমি সত্যিই জানি না - হতে পারে অপুর প্রতি সর্বজয়ার স্নেহ-মমতা যেটা আমাকে আমার প্রতি আমার মায়ের স্নেহ-ভালোবাসার উপলব্ধির সাথে সংযুক্ত করেছে, বা দুর্গা এবং অপুর মধ্যে বন্ধন যেটা আমাকে আমার দিদির সাথে যে একই বন্ধনের সূচনা শুরু হয়েছিল গেদেতে তার অনুভূতি তৈরি করেছে, কিংবা 'পথের পাঁচালী' ... ...
কল্পগল্পে মনোদর্শন বইটি অসাধারণ! আর রিভিউটিরও কোনো জবাব নেই!
১ব্রা ছেড়ে টিনা নেমেছে ঝিলেআর্জেন্ট আছে বলে;কাজ নেই (আ) মার গায়ে হলুদেমাসি ভালো সাদা নীলে।২লা 'এমবাপে' মঁসিয়েহ্যারিকেন দিল সে নিভিয়ে;নজর কেড়েছে কৃষ্ণ 'সাকা'সার্থক হলো রাত জাগা।
হায়দ্রাবাদের ইতিহাস বলতে হায়দ্রাবাদ রাজ্যের, হায়দ্রাবাদ শহরের কথা বলতে চাইছি। কুতুবশাহী রাজবংশের পঞ্চম সুলতান মুহাম্মদ কুলি কুতুব শাহ ১৫৯১ সালে হায়দ্রাবাদ নগরীর পত্তন করেন। কথিত আছে যে, কুলি কুতুব শাহ স্থানীয় একজন নাচনেওয়ালি ভাগমতির প্রেমে পড়েছিলেন। প্রেমের পরিণতি দিতে গিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহন করেছিলেন এবং "হায়দার মহল" উপাধি গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে তাঁর সন্মানেই নগরের নামকরণ হয় হায়দ্রাবাদ। আবার অন্য একটি মত অনুযায়ী শহরের খলিফা আলী ইবনে আবী তালিবকে সন্মান জানিয়ে শহরের নামকরণ হয়েছে হায়দ্রাবাদ। আলী ইবনে যুদ্ধে সিংহের বিক্রম প্রদর্শন করেছিলেন বলে হায়দার নামেও পরিচিত ছিলেন। হায়দার অর্থ সিংহ আর আবাদ অর্থ শহর এবং এইভাবেই নামকরণ হয় হায়দ্রাবাদ।মোঘল সলতনতের ... ...
আবারও বিতর্ক ঘিরে দেশের অন্যতম শীর্ষ প্রথম সারির বিশ্ববিদ্যালয় জেএনইউ ( Jawahar Lal Nehru University)। এবারের বিতর্কের সৃষ্টি হয়েছে কোন অজ্ঞাত পক্ষের দ্বারা দেয়াল লিখন হয় --- ক্যাম্পাসের ভেতরে স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের দেওয়ালে কারা যেন লাল কালিতে লিখে রাখল ফতোয়ার ঢং-এ একাধিক বিতর্কিত বার্তা। কোথাও লেখা হয়েছে ‘ব্রাহ্মণরা ক্যাম্পাস ছেড়ে চলে যাও’, কোথাও লেখা ‘বানিয়ারা (বৈশ্য) দূর হটো’, কোথাও বা ‘শাখায় (সংঘ) ফিরে যাও’, ‘আমরা বদলা নিতে আসছি’ ইত্যাদি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করে একটি বিবৃতি জারি করা হয়েছে৷ অজ্ঞাতনামাদের কুকীর্তিতে বিশ্ববিদ্যালয়ের ভবনের দেওয়াল ব্রাহ্মণ তথা বৈশ্যবাদের বিরুদ্ধে স্লোগানে ভরে উঠল। রীতিমতো শাসানি দিয়ে বলা হল ... ...
(১ম প্রদক্ষিণ) টক টাইম শেষ হয়ে গেছে, কিন্তু ভ্যালিডিটি তো এখনো আছেই, তাই, দুজনেই মনে মনে ভাবছে আবারও রিচার্জ করিয়ে দেখবে কিনা। প্রেম নাকি দীর্ঘ এক অভ্যাসের দাসত্ব এইসব কিছু? (২য় প্রদক্ষিণ) ডাইনিং টেবিলে পাশাপাশি বসে খায় দুটো খাবারের থালা,বিচ্ছেদ নিয়ে ভাবেনি যে কখনোতাও কিন্তু নয়, কিন্তু সে পর্বে আছে এক বিরাট ঝামেলা, উকিল, খোরপোষ, আলাদা এস্টাবলিশমেন্টের নতুন অধ্যায়, হাঁটাহাঁটি, ছোটাছুটি, দরকষাকষি এসব ধকল সইবার বয়স বা সময় আর হাতে নেই, তাই,টিভির দিকেই দুজনের চোখ, কলিং বেল, চায়ের কাপ, যৌথ একাউন্ট, স্থাবর অস্থাবর, চেনা ডিওডোরেন্টের গন্ধ, অসুখ বিসুখে বেজার উদ্যোগ, সবই নিঃশব্দে অবশ করে রাখে দৈনিক ইন্দ্রিয়রুটিনমাফিক, আজকাল সশব্দে লড়াই করতেওযেন তীব্র ক্লান্তিবোধ,নুয়ে যায় পৃথিবীর গাছেদেরসব ডালপালা। প্রেম নাকি দীর্ঘ এক অভ্যাসের দাসত্ব এইসব কিছু ?? (৩য় প্রদক্ষিণ) জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীর তারিখ ভোলা ... ...
যদিও দাদাভাই বড় আমার থেকে সাত-আট বছরের, কিন্তু ছিল একটা আলাদা টান দাদা এবং ভাইয়ের দুজনের মধ্যে। দশমীর সকালে দুর্গামায়ের বিসর্জন অনুষ্ঠানের পর, দই-চিড়ে মাখা খেতে খেতে অপেক্ষা করতাম ওই মুহূর্তের জন্য, যখন দেবে দাদাভাই ইশারা আর আমি তুলে আনবো নারকেল-ডাব ঘট থেকে পূজারীর অনুপস্থিতিতে। বকাও খেতাম মা-পিসিদের থেকে। দাদাভাইকেও বকতেন পিসিমণি - আমাকে এই দুষ্টু-বুদ্ধি দেওয়াতে। কিন্তু এইগুলো ছিল আমাদের শৈশবের সবচেয়ে আনন্দ-ঘন মুহূর্ত।আমাদের বাড়ির দুর্গাপুজো হয় বৈষ্ণব মতে। দশমীর দিন হয় নিরামিষ ভঙ্গ পুকুরের মাছ দিয়ে। সকাল থেকেই জেলেরা ধরতো মাছ জাল ফেলে, আর আমরা সব পুকুরের পাড়ে দাঁড়িয়ে দেখতাম জেলেদের মাছধরা উৎসব।দশমীতে মায়ের বিদায় দুঃখ মনে, সাথে ... ...
তুমি ভাবছো কিসের? তুমি ভাবার কে?ভাবার যিনি ভাবছেন তিনিতুমি ভাবো তাকে,
আমি আছি যে চেয়ে। তুমি আসিবে বলিয়ে, হে প্রাণ বশির বাজান ! আছি হৃদাসন বিছাইয়ে ॥ কবে হবে তব শুভ আগমন ? পরাণের সাধ হইবে পুরণ ; প্রেমানন্দে পূর্ণ হবে তনুমন, রাঙ্গা পা দু'খানির পরশ পেয়ে আশা পথ চেয়ে কত দিন, এ ভাবেতে নুর আলম হইয়ে মলিন ? মম অভিলাষ, ওহে বশির বাজান ! মিটাইবে দেখা দিয়ে নুর আলমের প্রাণ ॥ তুমি অন্তৰ্য্যামী, সকলিত জান, প্রবল পিয়াসে রেখেছি পরাণ, না কর হে যদি করুনা প্রদান, কণ্ঠ যাবে শুকাইয়ে ॥ ল'য়ে হে বশির বাজান, : হৃদয় মাঝে বাবা হে দাও দরশন ; যুগল মাধুরী করি আস্বাদন— (যাই) আনন্দ সাগরে ডুবিয়ে ... ...
দাঁড়া...! দাঁড়া! ওরে থা...ম! দাঁড়া বলছি!আরে কে কার কথা শোনে! যত বলি দাঁড়া তত জোরে ছোটে!- কে রে? কার কথা বলছিস?কে আবার! আমাদের পাড়ার পুরুতমশাই বাবু কাকার ছেলে সন্টা। আর ছুটবে নাই বা কেন? বড় কাকিমার ঘরে লুকোচুরি খেলতে গিয়ে জলের কুঁজো ভেঙেছে যে! সারা ঘর জলে জলাক্কার! খাটের তলায় টানা বিছানা আর গদি গুটোনো ছিল। সেগুলোর যে কি হাল সে বলাই বাহুল্য।দেখতে দেখতে সে মেজকাকার ঘরের পেছনে ঘুড়ি ধরার নেড়া ছাদ থেকে ঠাকুমার ঘরের সামনের বড় দালান পেরিয়ে, পুবের বারান্দা দিয়ে দৌড়ে, দোতলা থেকে তিনতলায় ওঠার সিঁড়ি এক ধাপ, দু ধাপ বড় বড় পায়ে টপকে সোজা ছাদে। আর আমাকে ... ...
হয়তোবা কেউ আঙুল ধরে বসিয়ে দিল সিংহাসনেহয়তো সেদিন ব্যাধের কাছে হরিণীটা সোহাগ পেলহতেই পারে ঝরা পাতা হার না মেনে দোয়েল হলো তোমার আঁখি-পল্লবেরা রইলো চেয়ে আকাশ পানে। দু'নয়নের ইন্দ্রজালে আকাশ ভেঙে পড়লো শেষেআমরা দুজন এক পৃথিবীর, নক্ষত্র আসবে নেমেসেদিন তন্দ্রা উধাও হয়ে ভালবাসা জামিন পাবেসিংহাসনে শিকল তুলে,যাই না কেন নিরুদ্দেশে! আজ বিশ্বে চলছে খেলা, তোমার মুখেও রঙ-পতাকাএ খেলাতে লুকিয়ে যুদ্ধ,কাতারে কাতারে স্বপ্ন মোছেমনের মধ্যে আস্ত পুতিন,যুদ্ধ ছিলই..থাকবে..আছেসওদাগরের হাতের পুতুল নিরুদ্দেশেও মুখোশ ঢাকা। ... ...
ঐ সময়ে জীবনে বেশি আড়ম্বর ছিল না, অহেতুক বাড়াবাড়িও ছিল না। ছিল সোজাসাপটা স্নেহ-ভালোবাসা-মঙ্গলকামনা, আর এমন একটা পরিবেশে কেটেছে আমার শৈশবকাল আমার দাদুভাইয়ের সাহচর্যে। তাঁর কাছে গেলে মনে হত, একটা শান্ত উন্নত পরিমণ্ডলে যেন প্রবেশ হলো। দাদুভাইকে আমি একটা আশ্রয়ের জায়গা, নির্ভরশীলতার জায়গা হিসেবে অনুভব করতাম। ****আমাদের বাড়িতে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, সরস্বতী পুজো ছাড়াও - প্রত্যেক শনিবার দাদুভাই করতেন শনিঠাকুরের পুজো। প্রত্যেক শনিবার আমার কাছে ছিল একটা উৎসবের মতো। আর মাঝে মাঝে করা হতো শনি-সত্যনারায়ণ পুজো। সেদিন দ্বিগুণ মজা, কারণ হবে দুটো সিন্নি। এছাড়াও মাঝ মাঝেই দাদুভাই দিতেন সন্ধ্যেবেলায় বাতাসার হরির লুট। সেদিন খোল-করতাল বাজিয়ে হতো হরির কীর্তন। আসত দাদুভাইয়ের চেনা-শুনা ... ...
পর্ব ১০ শেষ ঘণ্টায় জয়িতার একটা ক্লাস থাকে। এক একদিন জয়িতা ভাবে ক্লাসটা বাদ দেবে। কিন্তু ছেলেমেয়েরা এসে যায়। তাদের আগ্রহের কাছে কোন অজুহাত জয়িতা নিজেকে দিতে পারে না। অল্প কয়েকদিনেই জয়িতা কলেজের বেশ জনপ্রিয় লেকচারার হয়ে উঠেছে। যদিও জয়িতার মনে হয় তাঁর জন্য জয়িতার লেখিকা সত্ত্বাও অনেকটা কারণ। জয়িতার লেখা পাঠক মহলে বেশ জনপ্রিয়। কিন্তু আজ জয়িতার একটু তাড়াই ছিল। অনিচ্ছা সত্ত্বেও ক্লাসে এল। তাড়াতাড়ি শেষ করে বেড়িয়ে যাবে। জয়িতা অনেকক্ষণ একটানা পড়ানোর পর একটু থামল। অন্ধকার হয়ে এসেছে। কিন্তু এখন তো সন্ধ্যে হয় নি। জানালার দিকে চোখ পড়তেই বুঝতে পারল বাইরে ঘন কালো মেঘ জমেছে আকাশে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। জয়িতা ... ...
আরএসএস তার হাজার রকমের সহযোগী সংগঠন এবং রাজনৈতিক অঙ্গ বিজেপিকে নিয়ে '৯২ সালের ৬ই ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে। বাবরি মসজিদের ধ্বংসস্তুপ ঘিরে হিন্দু সাম্প্রদায়িক, মৌলবাদি শিবিরের যে কাঙ্খিত অভিষ্পা ছিল, সেটি দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের রায়ের ফলে তারা পেয়ে গেছে। গোটা বিশ্বের মতোই, আমাদের দেশ, ভারত যখন কোভিড ১৯ জনিত অতিমারীতে জর্জরিত, তখন দেশের প্রধানমন্ত্রী বাবরি মসজিদের ধ্বংসস্তুপের উপর তথাকথিত রামমন্দিরের ভিত স্থাপন করেছেন। আরএসএসের রাজনৈতিক কর্মসূচি 'সাম্প্রদায়িকতা'-র পূর্ণাঙ্গ প্রয়োগের পথে এই ভাবে দেশের সরকার আত্মনিয়োগ করেছে। ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে খোদ দেশের প্রধানমন্ত্রী কর্তৃক বাবরি মসজিদের ধ্বংসস্তুপের উপর এই তথাকথিত রামমন্দিরের ভিতপুজো আমাদের ... ...
মাঝমাঝেই দেখতে পেতাম বিদ্যুতের ঝিলিক, তারপরেই মেঘের গা কাঁপানো কড়কড় কড়াৎ ডাক। ভয়ে জড়িয়ে ধরতাম দাদুভাইকে।দাদুভাই খুব সকালে ঘুম থেকে উঠতেন এবং তারপর যখন পুরো বাড়ি ঘুমিয়ে থাকত তখন আমাকে সকালে হাঁটার জন্য নিয়ে যেতেন। শিখিয়েছিলেন সেই সময় সূর্য প্রণাম করা। তখন থেকেই আমার মধ্যে সকালে খুব ভোর থাকতে ওঠার অভ্যাস তৈরী হয়। সে সময় তিনি আমাকে মুখে মুখে গণিত টেবিল, যোগ, বিয়োগ ইত্যাদি শেখাতেন। তিনি সর্বদা বলতেন, ভোরে ঘুম থেকে উঠে এক ঘন্টা অধ্যয়ন করা দিনের অন্যসময়ে তিন ঘন্টার সমতুল্য এবং আমি সারা জীবন ধরে এটি অনুসরণ করেছি।দাদুভাই ছিলেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর এবং খুব দয়ালু মনের মানুষ। সকালবেলায় ... ...